ডাক্তারদের কর্মবিরতি উঠেছে গতকাল ।  চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করার প্রশ্নে সুপ্রিম কোর্টে বিশেষ কোনো অগ্রাধিকার পেলো না আই এম বি (Indian Medical Association)। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেন, চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে সাধারণ মানুষকে অবহেলা করলে চলবে না।  দেশের আইন শৃংখলার সঙ্গে কোনো রকম বোঝাপড়া করা যাবে না।

 রোগী মৃত্যুকে কেন্দ্র করে এন আর এস হসপিটালের জুনিয়র ডাক্তারদের মারধরের ঘটনায় গত সাতদিন ধরে স্তব্ধ হয়ে পড়েছিল পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবা। নিরাপত্তার দাবিতে ডাক্তারদের কর্মবিরতি আঁচ গিয়ে পড়েছিল পড়শী রাজ্যগুলিতে।  এই আন্দোলনে শামিল হয়েছিলেন এইমস এর ডাক্তাররা । এরই মধ্যে সুপ্রিম কোর্টে মামলা করেছিল আই এম বি।  মামলাটি করেন আইনজীবী অলক শ্রীবাস্তব।  ওই সংস্থার তরফে আর্জি জানানো হয়, সুপ্রিম কোর্টের তরফে কেন্দ্রীয় সরকারকে দেশের চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করার ব্যাপারে কোন নির্দেশ দেওয়া হোক।

কিন্তু এদিন সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেন, কোন পরিস্থিতিতেই ডাক্তারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে গিয়ে সাধারণ মানুষকে অবহেলা করা চলবে না। আইন কে বাজি রাখা যাবে না। মুমূর্ষ রোগীরা রাস্তায় পড়ে রয়েছে বিনা চিকিৎসা রোগী মৃত্যু হচ্ছে, তা চলতে দেওয়া যাবে না। দেশের শৃঙ্খলা সঙ্গে সমঝোতা অসম্ভব, বলে জানিয়ে দেন সুপ্রিম কোর্টের বিচারপতি।