যে হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাতে চীনকে টপকে যাওয়া হয়তো ভারতের শুধু সময়ের অপেক্ষা । এমনই মনে করছে রাষ্ট্রসংঘ ।
জনসংখ্যার নিরিখে এই মুহূর্তে চীনের পরে রয়েছে ভারত। কিন্তু রাষ্ট্রসঙ্ঘের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে চীনকে ছাপিয়ে যাবে ভারতের জনসংখ্যা । আর তা ঘটতে চলেছে আগামী এক দশকের কম সময়ের মধ্যে।
সম্প্রতি ওয়ার্ল্ড পপুলেশন প্রস্পেক্টস 2019 নামের একটি প্রতিবেদন প্রকাশ করেছে রাষ্ট্রসংঘ। সেখানে বলা হয়েছে যে আগামী মাত্র 8 বছরের মধ্যে জনসংখ্যার বিচারে চীনকে ছাপিয়ে যাবে ভারত। জনঘনত্বের ইতিমধ্যে ভারতের স্থান প্রথম।
ভারতের এই সাফল্যের পিছনে অনেকটাই অবদান থাকবে চীনের। এমন মনে করছে রাষ্ট্রসংঘ। কারণ খুব দ্রুততার সাথে কমছে ওই দেশের জনসংখ্যা বৃদ্ধির হার আগামী দিনে আরো বাড়বে বলেই মনে করা হচ্ছে।
রাষ্ট্রসঙ্ঘের প্রতিবেদন অনুসারে 2050 সালের চীনের জনসংখ্যা 31.4 মিলিয়ন কমতে চলেছে। অন্যদিকে রাষ্ট্রসংঘ মনে করছে ওই একই সময়ের মধ্যে সমগ্র বিশ্বের জনসংখ্যা প্রায় 2 বিলিয়ন বৃদ্ধি পাবে। এই মুহূর্তে বিশ্বের জনসংখ্যা 7.7 বিলিয়ন।
প্রতিবেদনের রিপোর্ট ধরে নিলে আগামী তিন দশকের মধ্যে সেই সংখ্যা হতে চলেছে 9.7 বিলিয়ন এই বর্ধিত জনসংখ্যার অর্ধেক।


0 Comments