কিছুদিন আগে লোকসভা তে দেখা গিয়েছিল ধর্মীয় স্লোগান ব্যবহার । এবার বিধানসভা তেও সেই একই রকমের ধর্মীয় স্লোগানের ব্যবহার দেখা গেল।  বিধায়করা যখন শপথ বাক্য পাঠ করছিলেন, তখন কখনো কখনো "জয় শ্রী রাম" এর মতন ধর্মীয় স্লোগান শোনা গেল। এছাড়াও "জয় বাংলা" ও "জয় হিন্দ" স্লোগান শোনা গিয়েছিল। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করেন। তিনি পরিষ্কার জানিয়ে দেন যে, শপথ বাক্যের সাথে কোন অতিরিক্ত শব্দ যোগ করা যাবে না। আর যদি তা হয়, তবে তা রেকর্ড থেকে বাদ যাবে। এছাড়াও তিনি বাকিদের সাবধান বাণী ও ভৎসনা করলেন।

প্রসঙ্গত মালদহের হবিবপুর এর বিজেপি বিধায়ক জুয়েল মুর্ম যখন শপথ বাক্য পাঠ করা শেষ করেন, তখন "জয় শ্রীরাম" স্লোগান শোনা যায় । ইদ্রিস আলী শপথ বাক্য শেষ করার পরে বলে ওঠেন "জয় হিন্দ" "জয় বাংলা"। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, তারপর সতর্ক করে দিয়ে বলেন এটা একটা সাংবিধানিক প্রক্রিয়া , এখানে এরকম শব্দ ব্যবহার না করার জন্য বা কোন ধর্মীয় শ্লোগান ব্যবহার না করার জন্য।  তিনি অবশ্য কোনো পক্ষকেই এ ক্ষেত্রে প্রশ্রয় দেননি।  বিরোধী ও শাসক দল দু'পক্ষকেই এ ব্যবহার মেনে চলার উপদেশ দিয়েছেন