ভারত থেকে প্রতিবছর হজে যাওয়া যাত্রীদের জন্য কোটার পরিমাণ থাকে 1 লক্ষ 70 হাজার এর মতন। কিন্তু এবছর, সেই সংখ্যার পরিমাণ এক ধাক্কায় বাড়িয়ে দু লক্ষ করল সৌদি আরব সরকার। এর দরুন আগের থেকে প্রায় 30 হাজার বেশি মানুষ হজ্জ যাত্রা করতে পারবে ।
প্রসঙ্গত, গত শুক্রবার জি- ২০ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বৈঠক হয় সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের। সম্ভবত সেখানেই এ বিষয়ে তাদের দুজনের মধ্যে আলোচনা হয়, এবং সিদ্ধান্ত হয় যে আগের তুলনায় আরও 30 হাজার বেশি হজযাত্রীকে সৌদি আরব সরকার এবছর গ্রহণ করতে রাজি আছে।
আরো একটি খবর জানা যাচ্ছে সম্ভবত এ বছরের শেষের দিকে, সৌদি আরবে আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো হয়েছে।


0 Comments